শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামকে চাঁদাবাজমুক্ত করতে মাঠে সেনাবাহিনী: টহল, নজরদারি ও জনসচেতনতায় জোর

শনিবার, ৩১ মে ২০২৫   প্রিন্ট  

কুড়িগ্রামকে চাঁদাবাজমুক্ত করতে মাঠে সেনাবাহিনী: টহল, নজরদারি ও জনসচেতনতায় জোর

উত্তরের অন্যতম হতদরিদ্র জেলা কুড়িগ্রামকে চাঁদাবাজ ও অনিয়মমুক্ত করতে দিন-রাত কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। জেলার প্রতিটি কোরবানি হাটে নিয়মিত টহলের মাধ্যমে চাঁদাবাজি রোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখছে তারা।

ইতিমধ্যে জেলার বিভিন্ন হাটবাজারে সেনাবাহিনীর সরব উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে কোরবানির হাটে যেন কোনো প্রকার অনিয়ম না ঘটে, সে জন্য নিরলস কাজ করে যাচ্ছে তারা। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও জনবহুল এলাকায় যানজট নিরসনেও অবদান রাখছে সেনাবাহিনী।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কুড়িগ্রামকে শুধু চাঁদাবাজ মুক্ত করাই নয়, মাদক, অনিয়ম ও অপরাধ প্রবণতা প্রতিরোধ করতেও জেলার সর্বত্র টহল অব্যাহত রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পেলে দ্রুত সেনাবাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রেসক্লাব,কুড়িগ্রাম-এর সভাপতি ও সহকারী অধ্যাপক সাংবাদিক অনিরুদ্ধ রেজা। তিনি বলেন, “সেনাবাহিনীর এমন তৎপরতা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই সেনাবাহিনী ও সাংবাদিক সমাজের মধ্যে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কুড়িগ্রামকে একটি নিরাপদ ও চাঁদাবাজমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হোক। এই কাজে জেলা প্রেসক্লাব,কুড়িগ্রাম সর্বদা সেনাবাহিনীর পাশে থাকবে।”

এদিকে সেনাবাহিনীর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন জেলার সাধারণ মানুষ। তারা মনে করছেন, সেনাবাহিনীর এই উপস্থিতি কুড়িগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ০১:৩০ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]