পিসি দাস, দিনাজপুর প্রতিনিধ:
শুক্রবার, ০২ মে ২০২৫ প্রিন্ট
শুক্রবার সকালে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের ৩২০ মেইন পিলারের সাব পিলার ১০ এর কাছে এই ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম ও বিরল থানার এসআই কাওসার।
বিএসএফ ধরে নেয়া বাংলাদেশী মাসুদ রানা (২৬) পিতা এনামুল, গ্রাম কাটালিয়া ও এনামুল হক (৫৫) পিতা ইসরাইল, কাঠালিয়া, উভয় থানা বিরল, দিনাজপুর।
স্থানীয়রা জানায়, বিরলের ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তে ধান ও মাড়াইয়ের কাজ করছিলেন মাসুদ ও এনামুল নামের দু’কৃষক। কোনো কিছু না বলে হঠাৎ করে বিএসএফের সদস্যরা শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গ্রামে ঢুকে তাদেরকে ধরে নিয়ে যায়। বিএসএফের সদস্যরা অস্ত্রে সজ্জিত থাকায় ওই মুহূর্তে কেউ কোনো প্রতিবাদ করতে পারেননি। তবে তাৎক্ষণিক গ্রামবাসী একত্রিত হয়ে দু’ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে। ঘটনাটি জানতে পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে গ্রামবাসী আটক দু’ভারতীয়কে বিজিবির কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মিজান সাংবাদিকদের জানান, বিএসএফ দু’বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে গ্রামবাসীও দু’ভারতীয়কে আটক করে বিজিবির হাতে দিয়েছে। এ বিষয় নিয়ে আমরা উভয়পক্ষ বিকেলে পতাকা বৈঠকে বসব। আশাকরি পতাকা বৈঠকে বসলে সমস্যাটি সমাধান হবে বলে তিনি জানান।
Posted ০৩:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ০২ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]