মোঃ এরশাদ আলী, বিশেষ সংবাদদাতা (সিরাজগঞ্জ)
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ প্রিন্ট
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তাঁরসহ চোরচক্রের অন্যতম ২ সদস্যকে গ্রেফতার করেছেন, র্যাব ১২র সদস্যরা।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মোঃ উসমান গণি সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার, র্যাব ১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি। মঙ্গলবার ২৮ শে জানুয়ারি বিকাল ৩ দিকে “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন রাউতান গ্রামের জনৈক ওবায়দুল, পিতা-ইয়াকুব আলীর জমিতে স্থাপিত পল্লী বিদ্যুতের পোল নং-ঝঐ৫২ই৯৩ তে” থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমারের খোলা বডি জব্দ করেন এবং একই তারিখ রাত ৮ টার দিকে অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সাথে জড়িত চোরচক্রের অন্যতম সদস্য নুরু ও রিপনকে শাহজাদপুর থানাধীন তালগাছি বাজার হতে গ্রেফতার করেন। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য মতে একই তারিখ রাত ১০-৪৫ মিনিটের সময় পাবনা জেলার বেড়া থানাধীন হাটুরিয়া জগন্নাথপুর গ্রামস্থ পলাতক আসামি আহমেদ শেখের বসতবাড়ির উত্তর দুয়ারী শয়ন ঘরে থাকা চৌকির নীচ হতে” বৈদ্যুতিক ট্রান্সফরমার ২২.৮ কেজি তামার তার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন। মোঃ নুরুল ইসলাম নুরু (৩৫), পিতা-মোঃ মফিজ প্রামানিক ওরফে খুদু, সাং-হাটসারটিয়া (স্কুল মাঠ), থানা-সিরাজগঞ্জ সদর, ২। মোঃ রিপন মিয়া (৩২), পিতা-মোঃ খোকন মিয়া, সাং-তালগাছি (ভাংরী পট্টি), থানা-শাহজাদপুর, উভয় জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
Posted ০৪:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]