শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ প্রিন্ট
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে মনোহরদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মনোহরদী বাসস্ট্যান্ডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।
এ সময় তিনি আরো বলেছেন, আমরা সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই, কারো প্রভুত্ব বা অপশাসন চাই না। বাংলাদেশ সীমান্তে পার্শ্ববর্তী দেশ জোর করে কাটাতারের বেড়া লাগাতে চেয়েছিল। আমি ধন্যবাদ জানাই সেই জায়গায় দায়িত্বরত আমাদের বিজিবি ও জনগনকে যারা দেশের ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। সেই দিন শেষ হয়ে গেছে তবেদারি আর দালালির রাজনীতি বাংলাদেশ আর চলবেনা।
পরে তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ১ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবদুল খালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দীন, মনোহরদী কলেজের সাবেক ভিপি মাহমুদুল হক, মনোহরদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মান্নান প্রধান, মনোহরদী পৌরসভার সাবেক কমিশনার আকরাম, আবদুল হান্নান, কাজল মিয়া, উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজিদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক উজ্জল, উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্র নেতা মহসিন, অয়ন, শাওন, সোহেল, আরাফাত অনিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Posted ০৫:৩৪ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]