শান্ত বণিক ও খন্দকার আমির হোসেন
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
তিনি সভায় ৩১ দফার বিস্তারিত বর্ননা করেন এবং দফাগুলি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
আজ রবিবার সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলা সদরে সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শিবপুর উপজেলা বিএনপির উদ্যোগে ৫৩তম বিজয় দিবস উপলক্ষে বিএনপি কর্তৃক ঘোষিত ৩১ দফার আলোকে আলোচনা সভা ও সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস বিকাবদার কালা মিয়া। আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাকসুদ খান, সাবেক জিএস নুরুল আমিন রিকাবদার জাহান, শিবপুর পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান ও উপজেলা যুব দলের সহ-সভাপতি রানা মৈশান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাঘাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা তরুণ মৃধা প্রমুখ।
আলোচনা সভা শেষে সংগীত সন্ধ্যা অনুষ্ঠানে গান পরিবেশন করেন জাতীয় ও স্থানীয় শিল্পীগণ।
Posted ০৮:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]