শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট
সংবিধান, রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনীতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে নরসিংদীতে বিভাগীয় কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঢাকা বিভাগের নরসিংদী, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ স্ব-স্ব জেলায় থেকে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক ও বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালায় নরসিংদীতে বিএনপির যুগ্ন মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন,সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
Posted ০১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]