রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা

বুধবার, ২৩ অক্টোবর ২০২৪   প্রিন্ট  

কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর ২০২৪ তারিখ মঙ্গলবার বেলা ১১:০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো: একরামুল হক। এছাড়া আলোচনায় অংশ নেন সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক মোঃ রাশেদুল হাসান, মোমেন আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হান্নান ,উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ মাজদার হোসেন, উল্লাপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো আতিকুর রহমান, এইচ টি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম, উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলু, উল্লাপাড়া উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ মাসুম, মো: রিফাত আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার অন্যান্য দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কিশোর অপরাধ এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে করণীয় বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন এবং কিশোর অপরাধ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Posted ১২:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]