বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪   প্রিন্ট  

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর ৫৩তম শাহাদাতবার্ষিকী আজ মঙ্গলবার (২০-৮-২০২৪) বাংলাদেশ বিমান বাহিনী যথাযথ মর্যাদায় পালন করেছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও
ইউনিটে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এসময় একাত্তরের মুক্তিযুদ্ধে মরহুমের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

এদিন সকালে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর
রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত মোনাজাতে অংশগ্রহণ করেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার অবদানের কথা স্মরণ করেন। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কুর্মিটোলা এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ,
বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি, বিমান সদর ও ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনাগণ এবং বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও, বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল ও কলেজসমূহে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এর জীবনের উপর আলোকপাত ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

Facebook Comments Box

Posted ০২:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]