মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   প্রিন্ট  

রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (BMDA), তানোর জোনের উদ্যোগে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” এর শুভ উদ্বোধন এবং একই দিনে অনুষ্ঠিত “কমিউনিটি পুলিশিং সভা-২০২৬” অংশগ্রহণ করেন জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার রাজশাহী।
তানোর উপজেলার ধামধুম-ভূষণা মাদার খাল এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার এবং বিএমডিএ পরিচালনা পর্ষদের সদস্য জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএ রাজশাহী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী প্রকৌশলী মো: নাঈমুল হাসান।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা এবং পুলিশ ও জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে একটি “কমিউনিটি পুলিশিং সভা” অনুষ্ঠিত হয়। দুটি অনুষ্ঠানেরই সভাপতিত্ব করেন তানোর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (UNO) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা খান।
১৫ ই জুন ২০২৬ ইং তারিখে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, “পরিবেশের বিপর্যয় রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সাথে সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ জনগণকে সাথে নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে পুলিশ। অপরাধমুক্ত সমাজ গঠনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব নাইমা খান বিএমডিএ-এর এই সবুজায়নের উদ্যোগকে সাধুবাদ জানান এবং তানোর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার মীর্জা আবদুস সালাম, তানোর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, বিএমডিএ-এর কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০১:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]