মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের উন্নয়নে কর্মশালা

সোমবার, ১০ জুন ২০২৪   প্রিন্ট  

রাজশাহীতে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্পের উন্নয়নে কর্মশালা

রাজশাহীতে ‘দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম উন্নয়ন ও টেকসই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১০ জুন ২০২৪ সোমবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমী রাজশাহী’র উপপরিচালক  ডা. আসেম আলী, দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. আইয়ুব হোসাইন।

কর্মশালার শুরুতেই কুরআন তেলাওয়াত করেন, ভালুকগাছি দারুল আরকাম মাদ্রাসা ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক মো. নাজমুল হোসাইন। কর্মশালায় ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক এ.কে.এম মুজাহিদুল ইসলাম। কর্মশালায় আলোচনায় অংশ নেন রেশম বোর্ড জামে মসজিদের খতিব ও  জামিয়া রহমানিয়া কওমী মাদ্রাসার সহকারী পরিচালক ড. মো. ইমতিয়াজ, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের (সাবেক) উপ-পরিচালক আব্দুর রউফ, দারুস সালাম কওমি মাদ্রাসার সহযোগি অধ্যাপক আব্দুল গণি। এছাড়াও বিভাগের আট জেলার সকল উপপরিচালক কর্মশালায় অংশ নেন।

 

 

 

Facebook Comments Box

Posted ০২:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]