শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে দেয়াল ধসে শিশুসহ নিহত ৯

বুধবার, ১৪ অক্টোবর ২০২০   প্রিন্ট  

ভারতে দেয়াল ধসে শিশুসহ নিহত ৯

নবকন্ঠ ডেস্ক: ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে ভারী বৃষ্টিপাতের কারণে দেয়াল ধসে দুই মাসের শিশুসহ কমপক্ষে নয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এই দুর্ঘটনা ঘটে।

 

ভারী বৃষ্টির কারণে একটি প্রাচীর ভেঙ্গে পড়ায় এ ঘটনা ঘটেছে। মৃহদেহগুলো এখনো ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।  তেলেঙ্গানার ১৪ টি শহরে বৃষ্টির প্রভাব শুরু হয়েছে। হায়দ্রবাদেরও অনেক জায়গা প্লাবিত হয়েছে। ৪৮ ঘন্টার এই ভারী বৃষ্টিপাতে লণ্ডভণ্ড হয়ে গেছে তেলেঙ্গানা রাজ্য।

 

বঙ্গোপসাগরে গভীর নিম্মচাপের কারণে মূলত অন্ধ প্রদেশ,তেলেঙ্গানা ও উড়িষ্যায় ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

Facebook Comments Box

Posted ০১:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]