মোহাম্মদ ইসমাইল, ফেনী প্রতিনিধি
বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪ প্রিন্ট
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ফেনী জেলায় ১১৪টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে, আরও ১০০ ল্যাব তৈরি করা হবে। খুব অল্প সময়ের মধ্যে ইন্টারনেটের দাম কমানোর পরিকল্পনা আমাদের আছে।
বুধবার দুপুরে ফেনী পিটিআই মাঠে জেলা প্রশাসন এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বিশ্বজয়ের হাতিয়ার একটি স্মার্ট ল্যাপটপ। প্রতিবছর ২০-২৫ লাখ তরুণ-তরুণী কর্মক্ষেত্রে প্রবেশ করছে। সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। সবাই ইউরোপ, মধ্যপ্রাচ্যে চলে যেতে পারবে না। তাহলে নিজের গ্রামে বসে আর্থিক সামলম্বী হওয়ার ক্ষেত্র তৈরি করতে হবে।
পলক আরও বলেন, দেশে যৌতুকপ্রথা ব্যাধি হয়ে উঠছিল। ৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সিদ্ধান্তে নারী শিক্ষার প্রসার, যৌতুক প্রথার বিরুদ্ধে সোচ্ছার ভূমিকা রাখে। একসময় প্রাইমারি স্কুলে পুরুষ শিক্ষক ছিলেন। এখন ৬০ শতাংশ নারী। প্রধানমন্ত্রীর অসংখ্য সিদ্ধান্তে নারীর ক্ষমতায়ন, কর্মক্ষেত্র তৈরি হয়েছে। ২০০৮ সালে ঘরে ঘরে বিদ্যুৎ ছিলো না। এখন শতভাগ বিদ্যুতের আলোয় আলোকিত।
‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ফেনী ছাড়াও চাঁদপুর ও লক্ষীপুর জেলার মোট ৭৪৫ জন নারী প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ বিতরণ করা হয়। এর মধ্যে ফেনী জেলায় ২৪০ জন ছাড়াও লক্ষ্মীপুরে ২৬৫ ও চাঁদপুরে ২৪০ জন নারী রয়েছেন।
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, পুলিশ সুপার জাকির হাসান, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার।
স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মোস্তফা কামাল। এছাড়া প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফেনীর চৈতি সাহা, লক্ষ্মীপুর জেলার ইসরাত জাহান তানজিনা, চাঁদপুর জেলার সাবিহা জামান।
সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন অনেকে হাস্যরস করেছেন। ১৫ বছর পর প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ। স্বল্প মেয়াদী, মধ্য মেয়াদী ও দীর্ঘ মেয়াদী ২০৪১ সাল পর্যন্ত পরিকল্পনা করেছেন। আজ একটা ল্যাপটপ একটা তরুণীকে মাথা উঁচু করে থাকার প্রেরণা যোগাবে। পৃথিবী অনেক দিক দিয়ে এগিয়েছে। তথ্যপ্রযুক্তিতে অন্য দেশের চেয়ে বাংলাদেশ পিছিয়ে নেই। আগামী ৫ বছরে তথ্যসমৃদ্ধ ছাড়া তথ্যবর্জিত মানুষ থাকবে না।
সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক প্রয়োজন। পুরুষের পাশাপাশি নারীরাও পিছিয়ে নেই। আজ যারা ল্যাপটপ পাচ্ছেন তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
এরপর প্রতিমন্ত্রী পলক পরশুরাম উপজেলার আলাউদ্দিন আহমেদ নাসিম কলেজ সংলগ্ন ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’ স্থাপনের নির্ধারিত জায়গা পরিদর্শন করবেন।
উইমেন আইটি সার্ভিস প্রোভাইডার কোর্সে ৬ মাসব্যাপী ৮০ জন নারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা প্রশিক্ষণ শেষে অনলাইন ও অফলাইনে সাবলম্বী হওয়ার সুযোগ পাবে
Posted ১০:৫৩ অপরাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]