রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে মাদ্রসার ছাত্রীকে ধর্ষন, গ্রেফতার -৪

রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪   প্রিন্ট  

Default Image

সিরাজগঞ্জের এনায়েতপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মামলার প্রধান আসামি হানজালা, তার বাবা ইব্রাহিম, চাচা লুৎফর রহমান লতু ও প্রতিবেশি রনজিদা খাতুন।

শনিবার দুপুরের দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জোপূর্বক তুলে নিয়ে যায় হানজালা হোসেন। পরে এনায়েতপুর থানার গোপালপুর এলাকায় একটি বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষন করে। অসুস্থ্য অবস্থায় ওই ছাত্রীকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন। রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে মামলার চার আসামীকে গ্রেফতার করে।

এদিকে গ্রেফতারকৃতদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে এলাকাবাসি। রোববার দুপুরে এনায়েতপুর থানার গোপালপুর মসিজদ রোড় থেকে মিছিলটি বের হয়ে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এসময় মামলার প্রধান আসামী হানজালা হোসেনের (২৩) কুশ পুত্তলিকায় দাহ করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মাদ্রসা ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হবে। অসুস্থ্যতার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে সয়দাবাদ এলাকা থেকে মামলার চার আসামীকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:১৪ অপরাহ্ণ | রবিবার, ২৮ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]