শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের দিন সকালেই ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো হবে : সিইসি

সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট  

ভোটের দিন সকালেই ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো হবে :  সিইসি

সিইসি বলেন, ব্যালট পেপার যতটুকু সম্ভব ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই পাঠানো হবে। স্বচ্ছতা নিশ্চিত করতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। যাতে করে কোনো সংশয় তৈরি না হয়।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সঙ্গে নির্বাচনের প্রস্তুতি বিষয়ক বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সিইসি আরও বলেন, ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যালট পেপার যখন যাবে তখন অবশ্যই পলিং এজেন্টদের উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে ফেয়ারনেস নিয়ে যদি কোনো সংশয় থাকে তাহলে সেটি দূর হবে বলে আমরা আশা করি।

তিনি বলেন, তবে যেসব হাওড় ও পাহাড়ি অঞ্চল, দুর্গম জায়গায় সকালে ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছানো সম্ভব নয় সেসব কেন্দ্রে রিটার্নিং অফিসার আমাদের কাছে প্রতিবেদন পাঠালে আমরা সেটি পর্যবেক্ষণ করে তা আগে পাঠানো যায় কি-না সিদ্ধান্ত নেব।

বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার ব্যালট পেপার সকালে যাচ্ছে এ বিষয়ে সিইসির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এটি তো অবশ্যই পজেটিভ দিক। আমরা চেষ্টা করছি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে। সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ০৬:৪৭ অপরাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]