রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন স্বতন্ত্র প্রার্থীসহ ৭ জন

মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

Default Image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান এমপি ও পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এর উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদার। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে হাবিবুন নাহার তালুকদার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তালুকদার আব্দুল জলিল, আব্দুল হাদিউজ্জামান, মোঃ সুজন, বাগেরহাট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজ, বাগেরহাট সদর উপজেলা তাঁতী লীগের সাধারন সম্পাদক লিটু দাস, পৌর তাঁতী লীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু, সাধারন সম্পাদক আরাফাত মীর প্রমুখ। এদিকে, বাগেরহাট-২ আসন থেকে জাকির পার্টির প্রার্থী মনোয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা জাকের পার্টির সভাপতি খান আরিফুল ইসলাম। বাগেরহাট-২ আসন থেকে জাকির পার্টির প্রার্থী মনোয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ গোলাম ফারুক চান। বাগেরহাট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চিত্র নায়ক শাকিল আহসান, মিস্টার মেনোওয়েল সরকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া বাগেরহাট-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি এম,আর জামিল হোসাইন ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ। জেলা রিটানিং কর্মকর্তা ও বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার ৭জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

Facebook Comments Box

Posted ০৮:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]