সাহেব আলী, নওগাঁ প্রতিনিধি :
সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ প্রিন্ট
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।নওগাঁর ছয়টি আসনের জন্য ৪৪ জন মনোনয়ন ফরম জমা দিলেও ছয়জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। নওগাঁয় যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন -নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ মো. শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী, নওগাঁ-৪ মো. নাহিদ মোর্শেদ, নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল (জন), নওগাঁ-৬ মো. আনোয়ার হোসেন হেলাল।
এদের মধ্যে দুইজন নতুন মুখ মহাদেবপুর ও বদলগাছি আসনের সৌমেন্দ্রনাথ চক্রবর্তী ও মান্দা আসনের নাহিদ মোর্শেদ।তারা নিজ নিজ আসনের সকল জনগনকে ধন্যবাদ জানিয়েছেন।
Posted ০১:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]