রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বিএনপি’র জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল গ্রেফতার

বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

ভোলায় বিএনপি’র জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল গ্রেফতার

ভোলায় বিএনপি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফখরুল ইসলাম ফেরদৌসকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ বলে খবর পাওয়া গেছে। বুধবার ৮ নভেম্বর রাত আনুমানিক ৯ টার দিকে ভোলা শহরের টাউন স্কুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে খবর পাওয়া যায়। বৃহস্পতিবার ৯ নভেম্বর সকালে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম জানান, বুধবার রাত আনুমানিক ৯ টার দিকে ফখরুলকে শহরের টাউন স্কুল এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে। গেলো দুইদিন আগে ফখরুল মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। এখনো তিনি অসুস্থ। তার শরীরে ক্ষত রয়েছে। এরপরও পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছে। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ওসি মোঃ শাহীন ফকির জানান, বিএনপির চলমান সহিংসতা ও নাশকতার মামলায় ফখরুলকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box

Posted ০৯:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]