রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ড্রেজার মেশিন জব্দ, আটক ৭ জন

শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

বিজয়নগরে ড্রেজার মেশিন জব্দ, আটক ৭ জন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এসময় ৭ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হল কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের জাফর আলীর ছেলে শাহালম (২৫),নোয়াখালীর মাইজদির আব্দুল মোতালেবের ছেলে আলী আজগর (৩৫),সরাইল চুন্ডার মৃত আব্দুর রহমানের ছেলে শুক্কুর আলী (৫০),নবীনগর উপজেলার কৃষ্ণনগরের মৃত আজগর আলীর ছেলে খাইরুল কবীর (৩৮),কিশোরগঞ্জের আব্দুল হাসিমের ছেলে নজরুল ইসলাম (৪০),আজাদ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (১৯),মৃত আব্দুল মতিনের ছেলে আলামিন (২৭)।

বুধবার সন্ধ্যায় উপজেলার পত্তন ইউনিয়নের তিতাস নদীর মাশাউরা এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার মেশিন জব্দ ও লোকজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান খান শাওন। এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান খান শাওন বলেন, গোপন সংবাদের ভিক্তিতে নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) লঙ্ঘন করে তিতাস নদী থেকে বালু উত্তোলন করায় উক্ত আইনের ১৫ (১) ধারায় বালু উত্তোলনের সাথে জড়িত ৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বালু উত্তোলন বন্ধ করতে এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ০৩:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]