নাজমুল হাসান শুভ, দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
বুধবার, ১৬ আগস্ট ২০২৩ প্রিন্ট
কারিগরি ও প্রযু্িক্ত শিক্ষায় তরুণ প্রজন্মের অংশগ্রহন বৃদ্ধিকরণ লক্ষ্যে ফেনীর দাগনভূঞা উপজেলায় আইটি ব্যবসায়ীদের সাথে মঙ্গলবার ১৫আগষ্ট সন্ধ্যা ৭ঘটিকায় মতবিনিময় করেন দাগনভূঞা সায়েন্স এন্ড ইনঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর কর্মকর্তাবৃন্দ।
দাগনভূঞা সায়েন্স এন্ড ইনঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের পরিচালক অজয় কুমার দেবের সঞ্চালনায় ও দাগনভূঞা কম্পিউটার সমিতির সভাপতি ফেরদৌস মাহমুদ হিরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা সায়েন্স এন্ড ইনঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের চেয়ারম্যান এডভোকেট রসিক শেখর ভৌমিক।
এসময় আরো উপস্থিত ছিলেন দাগনভূঞা কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রভাতির কম্পিউটারের সত্বাধিকারী বিপুল, এম এইচ টি আইটি সেন্টারের ট্রেইনার নাজমুল হাসান শুভ, সাঈদ টেলিকমের সত্বাধিকারী সাঈদ, কম্পিউটার গ্যালারীর সত্বাধিকারী বাবলু, রনি ডট কমের সত্বাধিকারী রনি শাহাসহ কম্পিউটার সমিতির সদস্য ও আইটি ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১০:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]