মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ প্রিন্ট
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশনের সামনে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের চিহ্নিত করা হবে। তাদের ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কমিশন গঠন করা হবে। আমরা সেই আইন ড্রাফট করে ফেলেছি। আপনারা হয়তো বলবেন অনেকেই তো মারা গেছেন। তাহলে এখন কেন এটা করা হবে- আমি বলতে চাই কোনো প্রতিহিংসার কারণে নয়, জাতিকে সঠিক ইতিহাস জানানোর জন্য এটা আমরা করব।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের দুজন বিদেশে অবস্থান করছে। একজন আমেরিকায়, একজন কানাডায়। আমরা চেষ্টা করছি তাদের আনতে। যতক্ষণ আমরা আছি ততক্ষণ তাদের এ পৃথিবীতে থাকতে দেব না। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। এ ছাড়াও মন্ত্রী পরে আরো একাধিক আলোচনা সভায় অংশ নেন।
Posted ০৮:১৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]