রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার আদালতে বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরন

রবিবার, ২৩ জুলাই ২০২৩   প্রিন্ট  

সাতক্ষীরার আদালতে বিএনপি নেতা চাঁদের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে সাতক্ষীরা আদালত।
রোববার(২৩ জুলাই) বেলা ১১টায় তাকে সাতক্ষীরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তিনি জামিন প্রার্থনা করলে বিচারক মোঃ জিয়ারুল ইসলাম তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ১৯ মে তারিখে রাজশাহীর পুঠিয়ায় প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ। এই ঘটনার জের ধরে দেশের বিভিন্ন স্থানে মামলা হবার পর সাতক্ষীরায় তার বিরুদ্ধে মামলা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুজ্জামান জিকো। এই মামলায় আজ হাজিরা দেন তিনি। সাতক্ষীরা জজ আদালতের পিপি এ্যাড. আব্দুল লতিফ জানান, অন্য মামলায় আসামী জেলে থাকায় তার বিরুদ্ধে “প্রোডাকশন ওয়ারেন্ট” জারি করা হয়। আজ শুনানি শেষে তার বিরুদ্ধে কাস্টডি ওয়ারেন্ট জারি করে জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৫৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ জুলাই ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]