সানজিদ আলম
রবিবার, ২১ জুন ২০২৬ প্রিন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে কুটির শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা মুস্তাফিজু রহমান মুস্তাফিজু । তাঁর এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সহপাঠী, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মুস্তাফিজু রহমান মুস্তাফিজু । ছাত্ররাজনীতি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে দলের কার্যক্রমে তাঁর নিষ্ঠা, ত্যাগ ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাঁকে যুবদলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব প্রদান করা হয়েছে বলে নেতাকর্মীরা মনে করেন।
নবনির্বাচিত কুটির শিল্প বিষয়ক সম্পাদক মুস্তাফিজু রহমান মুস্তাফিজু দায়িত্ব পাওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দলের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। দেশের কুটির শিল্প খাতের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং যুবসমাজকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে যুবদলের পক্ষ থেকে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করব।”
এদিকে তাঁর এই অর্জনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে যুবদলের কুটির শিল্প বিষয়ক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।
Posted ০৭:২৯ অপরাহ্ণ | রবিবার, ২১ জুন ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]