রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের এই আন্দোলন অহিংস, গণতন্ত্র, জনগণের অংশগ্রহণ মূলক ব্রাহ্মণবাড়িয়ায় মনিরুল হক চৌধুরী

শনিবার, ২৭ মে ২০২৩   প্রিন্ট  

আমাদের এই আন্দোলন অহিংস, গণতন্ত্র, জনগণের অংশগ্রহণ মূলক ব্রাহ্মণবাড়িয়ায় মনিরুল হক চৌধুরী

গায়েবী মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা পুলিশের হয়রানি ও ১০ দফা দাবী বস্তাবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জনসমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। শনিবার দুপুরে শহরের মৌড়াইল এলাকায় এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক সাংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা (কচিমোল্লা) প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, আমাদের এই আন্দোলন অহিংস, গণতন্ত্র, জনগণের অংশগ্রহণ মূলক। আমরা বিশ্বাস করি আওয়ামীলীগের এদেশে অনেক ভূমিকা আছে। তারা জনবিরোধী দল হিসেবে নিজেদেরকে চিহ্নিত করবে না। আমরা আশাকরি জনগণের বিপুল পরিমান ভোটে জিতবো। আর আওয়ামীলীগের অবস্থা গাজীপুরের নির্বাচনেই দেখতে পেয়েছি। আমরা দেশের জন্য বিদেশমুখী। আমাদের থেকে আওয়ামীলীগ আরো বিদেশমুখী। এর আগে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতৃবৃন্দরা সমাবেশেস্থলে উপস্থিত হন। সমাবেশে নির্ধারিত স্থানে প্রশাসনের অনুমতি না দেওয়ায় তিনি এ ঘটনার নিন্দা জানান।

Facebook Comments Box

Posted ১০:১৪ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]