বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন

শুক্রবার, ২৬ মে ২০২৩   প্রিন্ট  

গাইবান্ধার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মমিন

গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মমিন মন্ডল। জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০২৩ এর জেলা কমিটির সদস্য সচিব ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম এ তথ্য নিশ্চিত করে বলেন, গাইবান্ধার সাতটি উপজেলার তথ্য যাচাই-বাছাই করে সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বছরে জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়। সুন্দরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মমিন মন্ডল শুকরিয়া আদায় বলেন, এ অর্জন সত্যিই গর্বের ও আনন্দের। এ অর্জন আমার কর্মকে আরও গতিশীল করবে।

এ অর্জন আমার একার নয়, এ অর্জন সুন্দরগঞ্জবাসীর। এ সাফল্য ধরে রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০২২ এ রংপুর বিভাগের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়ে ছিলেন। এছাড়াও জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা ২০১৬ এ রংপুর জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়ে ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]