সোমবার ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডলার সংকটের মাসুল সরকারকে দিতে হবে, জিএম কাদের

বুধবার, ২৪ মে ২০২৩   প্রিন্ট  

ডলার সংকটের মাসুল সরকারকে দিতে হবে, জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন বর্তমান নির্বাচন পদ্ধতিতে সংসদ নির্বাচন সুষ্ঠু হবার সম্ভাবনা নেই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সব ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকতে হবে। বর্তমানে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে তাতে করে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার ও তত্ত্বাবধায়ক সরকার এ দুই মাধ্যমের বাইরে এমন একটা পদ্ধতি খুঁজতে হবে যে পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। গতকাল বুধবার বিকালে রংপুরে ৫ দিনের সফরে আসার পর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডলার সংকটের কারণে দেশে রাজনৈতিক সংকট বাড়তে পারে এমন আশঙ্কা প্রকাশ করে জিএম কাদের বলেন, ডলার সংকট একটি ভয়াবহ সংকট। এটি সঠিকভাবে সমাধান না করতে পারলে, রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে। বর্তমান সরকারের জন্য ডলার সংকট আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সরকার এটা করতে ব্যর্থ হলে এর মাসুল সরকারকেও যেমন দিতে হবে, তেমনি জনগণকেও দিতে হবে। সাবেক এ মন্ত্রী আরও বলেন, জাতীয় পার্টির সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে

আগামী দিনে আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প বড় দল হিসেবে কিভাবে জনগণের ভোটে সরকার গঠন করা যায়, সেই লক্ষ্য নিয়ে সারাদেশে দল গোছানোর কাজ চলছে। জিএম কাদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক না কারও সঙ্গে জোটবদ্ধভাবে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সময় ও পরিস্থিতি বলে দিবে জাতীয় পার্টি কি করবে। এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, জেলা জাতীয় পার্টির সাধারণ স¤পাদক হাজী আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ স¤পাদক এস এম ইয়াসির প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]