শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে চাউলকলের গুদামঘরে আগুন লেগে ১২শ’ মণ ধান পুড়ে ছাই

বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩   প্রিন্ট  

Default Image

গত বুধবার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে গুদামের কয়েকটি কক্ষে রক্ষিত ধান ছাড়াও চাউলকলের বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন চাউলকলের মালিক।

জানা গেছে, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের গোপালপুর এলাকার সততা চাউলকলের মূল গুদামের বাইরে অস্থায়ী কয়েকটি ঘরে চলতি মৌসুমে চাউল উৎপাদনের জন্য অতিরিক্ত ১ হাজার ২শ’ মণ ধান মজুদ ছিল। গত বুধবার (১৭ মে) দিবাগত রাত ২টার দিকে হঠাৎ করে একটি গুদামে আগুন ধরে যায়। এ সময় শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভানোর চেস্টা করেন। পরে পাশ্ববর্তী বগুড়া জেলার সোনাতলা ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকটি কক্ষে রক্ষিত ১২শ’ মণ ধানসহ চাউলকলের বিভিন্ন মালামাল সম্পূর্ণরূপে পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান সততা চাউলকলের মালিক তহমিনা বেগম।

সোনাতলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রউফ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ০৬:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]