শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ডে মেইন হোলের ঢাঁকনা উধাও, মশার উপদ্রব অতিষ্ঠ ড্রেনে উপচেপড়া ময়লায় এলাকাবাসী ভোগান্তি

শুক্রবার, ১২ মে ২০২৩   প্রিন্ট  

ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ডে মেইন হোলের ঢাঁকনা উধাও, মশার উপদ্রব অতিষ্ঠ ড্রেনে উপচেপড়া ময়লায় এলাকাবাসী ভোগান্তি

রাজধানী যাএাবাড়ী মাতুয়াইল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা, প্রধান সড়কের মেইন হোলের ঢাঁকনা উধাও সহ মশার উপদ্রবে এলাকাবাসীর ভোগান্তি চরমে পৌঁছেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,রাজধানী যাএাবাড়ী মাতুয়াইল এলাকায় ডিএসসিসির নবগঠিত ৬৫ নং ওয়ার্ডের অন্তর্গত আলী মোহাম্মদ খান রোড আদর্শ বাগ এলাকায় নির্মিত নতুন সড়কটি মেরামতের কয়েক মাস যেতে না যেতেই ড্রেনেজ লাইনে প্রায় ৩টি ,বানিয়ারবাগে ৩টি, মাতুয়াইল মেডিকেল থেকে মাতুয়াইল চৌরাস্তা পর্যন্ত ৭ টি ম্যানহোলের ঢাঁকনা নেই। সড়কগুলো দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকার লোকজন। ০৭ ফুট গভীরতার বড় বড় ম্যানহোল গুলো খোলা থাকায় অহরহ দুর্ঘটনা ঘটছে। তাছাড়া ড্রেনেজ ব্যবস্থার সিষ্টেম ত্রুটিপূর্ণ হওয়ায় প্রধান সড়কে পাের ড্রেন গুলোতে নালা ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে, ড্রেন গুলোতে জমে থাকা পানির মধ্যে মশার প্রজনন ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সবকিছু মিলিয়ে পানি নিষ্কাশন,ড্রেনেজ লাইনের উপড়ে মেইন হোলের ঢাঁকনা উধাও এবং মশার উপদ্রব বৃদ্ধি পেয়ে এলাকাবাসীর শান্তি বিনষ্ট হচ্ছে প্রতিনিয়ত।

এক স্থানীয় বাসিন্দারা দৈনিক বাংলার নবকন্ঠকে জানায়, এই সড়ক গুলো দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে,ডিএসসিসি ৬৫ নং ওয়ার্ডে লক্ষাধিক লোক বসবাস করে বর্তমানে মেইন হোলের ঢাঁকনা উধাও, নর্দমার জলজট, মশার উপদ্রব সব কিছু মিলিয়ে কঠিন দুঃসময় পার করছি আমরা এলাকাবাসী।

স্হানীয় অটোরিকশা চালক ইকবাল জানান, এক সপ্তাহ আগের চার-চারটি ম্যানহোলে ঢাঁকনা ছিল না। এখন দেখি অনেকগুলোতে নাই। যাত্রী নিয়ে চলতে অনেক অসুবিধা হচ্ছে। রাতে বেশি আতঙ্কে থাকতে হয়।

ডিএসসিসি ৬৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এনামুল ইসলাম এনাম দৈনিক বাংলার নবকন্ঠে জানায়, আমাদের এলাকায় প্রধান সড়কে মেইন হোলের ঢাঁকনা গুলো ভারী যানবাহন চলাচল করার কারণে ভেঙ্গে গেছে, সেই ভাঙ্গা ঢাঁকনাগুলো রাতের
আঁধারে চুরি করে নিয়ে গেছেনকে বা কারা। অনেক দিন যাবত ভোগান্তিতে রয়েছে ওয়ার্ডের এলাকাবাসী।

অনেকেই অভিযোগ দিয়েছেন। স্থানীয় কাউন্সিলর কে বিষয়টি অবগত করেছি। মেরামতসহ প্রশাসনিক দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। এদিকে ডিএসসিসি ৬৫ নং ওর্য়াডে ছাড়াও মশক নিধনে রাজধানীর অভিজাত এলাকা ও ডিএসসিসি অন্য ওর্য়াড গুলোতে যে রকম মশা নিধন,ড্রেনের ময়লা পরিষ্কার সহ যাবতীয় তৎপরতা লক্ষ করা যায়, অন্য এলাকায় বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ৬৫ নং ওর্য়াডে অন্তর্ভুক্ত এলাকাতে বেশ কিছুদিন ধরে তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।

মশার ওষুধ ছিটানোর ব্যাপারে সব এলাকায় সমান দৃষ্টি দেয়া প্রয়োজন। যেহেতু মশা নানা রোগের ভাইরাস ছড়ায়, সেহেতু মশার কাঁমড় থেকে সুরক্ষাই সেসব রোগ থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায়। এ বিষয়ে কর্তৃপক্ষ আরও দায়িত্বশীলতার পরিচয় দেবে এটাই এলাকাবাসীর প্রত্যাশা।

Facebook Comments Box

Posted ১০:২৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ১২ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]