সোমবার ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় নবগঠিত জেলা আওয়ামী লীগের প্রথম পরিচিতি সভা

শনিবার, ০৬ মে ২০২৩   প্রিন্ট  

মাগুরায় নবগঠিত জেলা আওয়ামী লীগের প্রথম পরিচিতি সভা

বাংলাদেশ আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার নব গঠিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নবায়ণ ও সদস্য সংগ্রহ এবং প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৬ মে) দুপুরে স্থানীয় দিনান্ত ক্লাবে
জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্ এর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডুর সঞ্চালনায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল চ্যাটার্জী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু নাসির বাবলু, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ হায়দার টুটুল সহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

পরিচিতি সভা থেকে নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। পরিচিতি সভায় নব গঠিত কার্যনির্বাহী কমিটিতে নতুন সকল নেতৃবৃন্দ স্বাগতম এবং ধন্যবাদ জানান মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

Facebook Comments Box

Posted ০৮:৩৬ অপরাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]