শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে কৃষক দম্পত্তির চুরি হওয়া সন্তান উদ্ধার

শনিবার, ১৮ মার্চ ২০২৩   প্রিন্ট  

ফকিরহাটে কৃষক দম্পত্তির চুরি হওয়া সন্তান উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে কৃষক দপত্তির ঘর থেকে চুরি হওয়া আড়াই মাস বয়সী শিশু সন্তান সাজিদ ফারাজীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) গভীর রাতে খুলনা শহরের মিয়াপাড়া এলাকায় রাস্তার পাশের একটি ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে খুলনা সদর থানা পুলিশ।

এর আগে শুক্রবার (১৭ মার্চ) ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দ¤পত্তির ঘরে এই চুরির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশু সাজিদ ফারাজী ওই এলাকার কৃষক আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দ¤পত্তির ছেলে। সাঈদ-সুমির সাদিয়া নামের পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, অপরাধীরা ব্যাগের মধ্যে শিশুটিকে রেখে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। সন্তানকে ফিরে পেয়ে খুশি বাবা-মা সহ এলাকাবাসী। তবে সন্তান চুরির সাথে জড়িতদের শনাক্ত এবং আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। শিশু সাজিদের মা সুমি খাতুন বলেন, মনে হচ্ছিল আমার বুকের মধ্যে কি যেন নেই। পরানডা এখনই বের হয়ে যাবে। সারাদিন শুধু খাখা করেছে আমার বুক।

আমার বাজানকে পেয়ে মনে হচ্ছে আকাশের চাঁদ হাতে পেয়েছি। সব কষ্ট ভুলে গেছি। শিশুটির বাবা কৃষক আবু সাঈদ ফারাজী বলেন, আমার সন্তানকে ফিরে পেয়েছি এটাই শান্তি। তবে চুরির সাথে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান এই বাবা। বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, শিশু চুরির খবর পাওয়ার পর থেকে পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। চুরির সাথে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৮ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]