শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ভ্রাম্যমান আদালত কর্তৃক পল্লী চিকিৎসক কে কারাদন্ড

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩   প্রিন্ট  

বাগেরহাটে ভ্রাম্যমান আদালত কর্তৃক পল্লী চিকিৎসক কে কারাদন্ড

বাগেরহাটে পল্লী চিকিৎসকের সনদ দেখিয়ে রোগীর অপারেশন করায় মোঃ দেলোয়ার হোসেন নামের একজন কথিত চিকিৎসককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। পল্লী চিৎকিসকের সনদ নিয়ে নিয়মবর্র্হিভুতভাবে পাইলস ও পলিপাসসহ বিভিন্ন রোগের অপারেশন করার অপরাধে এই দন্ডাদেশ প্রদান করা হয়।

বাগেরহাট জেলা কালেক্টরেটের সহকারি কমিশনার রোহান সরকার ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের রেলরোড এলাকায় ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে এই আদেশ দেন। এক বছরের কারাদন্ড ছাড়াও অতিরিক্ত ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময়, বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালতের বিচারক রোহান সরকার বলেন, পল্লী চিকিৎকের সনদ নিয়ে দেলোয়ার হোসেন নামের এ ব্যাক্তি দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে প্রতারনা করছে। সে বাগেরহাট সদর ও মোড়েলগঞ্জ উপজেলায় চেম্বার খুলে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এ আগেও ওই চিকিৎসকের একই অপরাধে জেল-জরিমানা করা হয়েছিল। কিন্তু তিনি জেল থেকে ছাড়া পেয়ে পুনঃরায় তার অপচিকিৎসা চালিয়ে যেতে থাকে। তিনি মূলত একজন পল্লী চিকিৎসক। ওই সনদ দিয়ে তিনি পাইলস, অর্শ, ভগন্দার, গেজ ও নাকের পলিপাসসহ বিভিন্ন রোগের অপারেশনে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন ডাক্তার পরিচয় দিয়ে থাকেন এবং অপারেশন করেন।

Facebook Comments Box

Posted ০৯:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]