আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি।
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ প্রিন্ট
বাংলাদেশ কৃষকলীগ, জামালপুর পৌর শাখার অন্তর্গত ১১ ও ১৬ নং সাংগঠনিক ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের মনি রাজপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ রোড় সংলগ্ন মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
১১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শেখ মোহাম্মদ বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রোকনের
সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো, পানি ও সেচ বিষয়ক সম্পাদক ডা. সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম আমির, জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান আকন্দ, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদুল ইসলাম জীবন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ১৬ নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আজিম আহাম্মেদ, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের সদস্য মোফাজ্জল হোসেন সবুজ, জাকির হোসেন জয়, সোহাগ আহাম্মেদ, মাজহারুল ইসলাম মন্জু, শাকিল আহাম্মেদ ইকবাল ও মাফিজুল ইসলাম প্রমুখ।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর কৃষকলীগের সাধারণ সম্পাদক রবিনুজ্জামান সম্রাট।
প্রথম অধিবেশন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন নেতৃবৃন্দ।
পরে দ্বিতীয় অধিবেশনে মো. আব্দুল করিমকে সভাপতি ও আব্দুল রহিমকে সাধারণ সম্পাদক করে ১১নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয় এবং আমেজ উদ্দিনকে সভাপতি ও মো. মুকুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৬নং সাংগঠনিক ওয়ার্ড কৃষকলীগের আংশিক কমিটি ঘোষণা করেন নেতৃবৃন্দ।
পনের দিনের মধ্যে ৬৯সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে শহর কৃষকলীগের নেতৃবৃন্দের কাছে জমা দেওয়ার আহবান জানান।
এছাড়া পৌর আওয়ামী লীগের নির্দেশ ক্রমে শেখ মোহাম্মদ রোকনকে শহর কৃষকলীগের সহ-সভাপতি এবং শেখ মোহাম্মদ বাদশাকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়।
ত্রি-বার্ষিক সম্মেলন শুরুর আগে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনের স্থলে এসে উপস্থিত হয়।
Posted ০৪:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]