রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নানা আয়োজনে বান্দরবানে মহান বিজয় দিবস উদযাপন

শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২   প্রিন্ট  

নানা আয়োজনে বান্দরবানে মহান  বিজয় দিবস উদযাপন

নানা আয়োজনে বান্দরবানে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান
শহীদদের প্রতি সম্মান জানানো হয়। পরে সদরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক ইয়াছমিন
পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা। পরে সকাল ৮টা ৩০ মিনিটে বান্দরবান জেলা স্টেডিয়ামে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, স্কাউটসহ বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শরীর চর্চা প্রদর্শন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় মহান বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করে সালাম গ্রহণ
করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবররীজি ও পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, মোঃ শেখ ছাদেক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ, সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী সহ সরকারী বেসরকারী উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দরা। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসনে পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হচ্ছে।

Facebook Comments Box

Posted ১০:১০ অপরাহ্ণ | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]