সোমবার ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে, ভাটারা থানা ও ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়

বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২   প্রিন্ট  

উত্তর মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে, ভাটারা থানা ও ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়
 রাজধানী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃত্বে ভাটারা থানা ও অন্তর্ভুক্ত ১৭,৩৯,৪০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হয় বুধবার ২২শে জুলাই। ভাটারা থানার নতুন বাজার,গুলশানে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ ও চারপাশ এলাকায় সম্মেলনকে ঘিরে থানা ও ওয়ার্ডের সম্ভব্য সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রার্থী সহ সকল নেত্রী বৃন্দের যেন এক মিলন মেলা ছিল। ভাটারা থানা আ’লীগের সভাপতি ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিল( ডিএনসিসি) মোঃ ইসাহাক মিয়া এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শহীদ উদ্দিন খন্দকারের সঞ্চালনায় উক্ত সম্মেলনের উদ্ভোদনী বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আ’ লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’ লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. কামরুল ইসলাম এমপি,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ’ লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সহ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন টিম লিডার ফরিদ আহম্মেদ ও টিম সদস্য আফরোজা খন্দকার, ঢাকা মহানগর উত্তর আ’ লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব খসরু চৌধুরী।উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ থানা ও আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দেখা যায়, হাজার মানুষের মিছিল ও স্লোগান দিয়ে স্বাগত জানায় ভাটারা থানা আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল আশরাফ। বাংলাদেশের একটি বৃহত্তম একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ। এদলের সম্মেলনে নিয়ে নানা জল্পনাকল্পনা বিরাজ করেছে সকল নেতাকর্মী ও সাধারন মানুষের মাঝে। কেমন নেতার হাতে নেতৃত্ব যাবে এ বিষয়ে এলাকাবাসী বলেন, ঐতিহ্যবাহী ভাটারা থানা আওয়ামী লীগ এর সম্মেলনের সফলতার পাশাপাশি আওয়ামী পরিবারের কৃতি সন্তান,সময়ের তারুন্য নির্ভর বলিষ্ঠ রাজনৈতিক নেতা ও সাধারন মানুষের বিপদ সারথি ইরাফিল আশরাফকে ভাটারা থানা আওয়ামী লীগ এর সভাপতি হিসেবে দায়িত্ব পেলে ভাটারা থানার এলাকাবাসী একজন আস্থাশীল অভিভাবক পাবেন। সম্মেলনে আওয়ামী লীগের তৃণমূল কান্ডারী কেমন হবে এবিষয়ে ইসরাফিল আশরাফ গণমাধ্যমকে জানান,জাতির পতাকা আবারও খামচে ধরার চেষ্টা করছে পুরানো শকুনের দল। জাতির পতাকাকে রক্ষা করার মতো যোগ্য নেতার হাতেই দায়িত্ব অর্পণ করবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও জনন্দিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দল আমাকে যদি যোগ্য মনে করেন, তবে আমাকে ভাটারা থানা আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব দিবেন বলে আমি আশাবাদী। এছাড়াও তিনি আরও বলেন,তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হলে ভাটারা থানা এলাকাকে মাদক-সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করবেন। বক্তব্য শেষে তিনি আরও বলেন আমি পদের দায়িত্ব না পেলেও বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে মাঠে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।
Facebook Comments Box

Posted ০৮:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]