আব্দুর রহমান মোল্লা
সোমবার, ০৪ মে ২০২৬ প্রিন্ট
৪ মে, ২০২৬ এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩তম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বিশিষ্ট আইনজীবী ও তৃণমূলের সাহসী নেত্রী অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই বিশেষ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমান, এমপি। সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নিপুন রায় চৌধুরীর পাশাপাশি এদিন আরও বেশ কয়েকজন বরেণ্য নারী নেত্রী সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর সাথে এদিন আরও যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে রয়েছেন—
সেলিমা রহমান (বিএনপি স্থায়ী কমিটির সদস্য)
শিরীন সুলতানা
রাশেদা বেগম হীরা
হেলেন জেরিন খান
নিলোফার চৌধুরী মনি
সানজিদা ইসলাম তুলি
শাকিলা ফারজানা
বেবী নাজনীন (প্রখ্যাত কণ্ঠশিল্পী)
নবনির্বাচিত এই নারী সংসদ সদস্যরা রাজপথের আন্দোলনে সাহসী ভূমিকা পালন করে দলীয় রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করেছেন। বিশেষ করে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরীর অন্তর্ভুক্তি সংসদে জনস্বার্থ সংশ্লিষ্ট আইনি তর্কে বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, “সংসদ হচ্ছে জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। আমি রাজপথের মতো সংসদেও জনগণের অধিকার, আইনের শাসন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সোচ্চার থাকব।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপিরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কুশল বিনিময় করেন এবং দেশের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]