বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই- পাটমন্ত্রী

শনিবার, ০১ জুন ২০২৪   প্রিন্ট  

সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই- পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই। এজন্য সবকিছু করা হবে। গত কয়েক দশকে পাট চাষ উল্লেখযোগ্য হারে কমেছে। বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালুর চেষ্টা চলছে। সেগুলো চালু হলে পাটের চাহিদা বাড়বে এবং কৃষকরা পাটের ন্যায্যমূল্য পাবেন।

শনিবার (০১ জুন) দুপুরে নরসিংদীতে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। পৌর মাঠে আয়োজিত এই মেলা চলবে ৩ মে সন্ধ্যা পর্যন্ত। উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে দেখে মন্ত্রী বলেন, ‘এই মেলা পাটের বহুমুখী ব্যবহার সম্পর্কে জানান দেবে। পাট পণ্যের প্রসার ঘটাবে।

পাট অধিদফতর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় এই মেলার আয়োজন করেছে। এতে পাটের তৈরি থলে, সিকা, ক্রাফট, শো পিস, পাটের জুতাসহ অন্তত ২০০ ধরনের পণ্য স্থান পেয়েছে। বিভিন্ন জেলা থেকে আসা অর্ধশতাধিক উদ্যোক্তা ৩০টি স্টলে তাদের তৈরিকৃত পণ্যের পসরা সাজিয়ে বসেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, জেলা প্রশাসক ড. বদিউল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:০১ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]