শরীফ আহমেদ:
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ প্রিন্ট
আজ দুপুরে ২ ঘটিকায় ১৮ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুর উত্তর পাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা মূল্যের ১৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ জামাল উদ্দিন ভূইয়া (৬০) ২। শামীম আহমেদ (৩০)৩। মোঃ মাইদুল ইসলাম (৩২) ও ৪। মোঃ রুবেল (২৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল, ০৬টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ১৪,১১০/- (চৌদ্দ হাজার একশত দশ) টাকা উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট থানায় তাদেরকে সোপর্দ করা হয়।
Posted ০৫:৫৩ অপরাহ্ণ | রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]