শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ জন খুন

রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

সোনারগাঁওয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ জন খুন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাচঁপুর পাচঁপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ২ জন খুন হয়ছে।
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ইং দূপুরে কাচঁপুর পাচঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,পাঁচপাড়া এলাকার মৃত সানাউল্লাহ ছানু’র ছেলে আসলাম সানি-৪৫ ও মোঃ রনি-৩০।
এলাকাবাসী জানায়,মৃত সানাউল্লার ছেলেদের সাথে দীর্ঘদিন যাবত তাদের চাচা মহিউদ্দিনের বিরোধ চলে আসছিল । তাদের জমি দখলের বিষয়ে উভয় পক্ষের একাধিক মামলা চলমান ছিল। আজ দূপুরে সেই জমিতে সরকারী ড্রেন নির্মানের সময় মৃত সানাউল্লাহর ছেলে আসলাম সানি,রফিকুল ইসলাম ও মোঃ রনি পানি যাওয়ার জন্য ড্রেনের পাশে পাইপ বসাতে চাইলে প্রতিপক্ষের আপন চাচাতো ভাই মোস্তফা,মফিজুল,মারুফ ও মামুন সহ কয়েকজন তাদের বাঁধা দেয়।এসময় উভয়পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে মহিউদ্দিনের ছেলে মোস্তফা গংরা অস্ত্র নিয়ে সানাউল্লাহর ছেলে আসলাম সানি,রফিকুল ও রনিকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।পরবর্তীতে তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আসলাম সানি ও মোঃ রনিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন এবং রফিকুল মূমুর্ষ অবস্থায় চিকিৎসাধীণ আছে। এ ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় দুই জন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য সহ উপস্থিত হয়েছি।এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ০৫:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]