বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ জেলা বিএনপির সভাপতিসহ ১১৩ জনের নামে মামলা

সোমবার, ২১ আগস্ট ২০২৩   প্রিন্ট  

সোনারগাঁওয়ে কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষ জেলা বিএনপির সভাপতিসহ ১১৩ জনের নামে মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁও কাঁচপুরে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় সোনারগাঁও থানায় মামলা হয়েছে।
এতে দলটির ১১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়।
এতে দলটির ১১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়।

সোমবার (২১ আগস্ট) দুপুরে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সুমন মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মধ্য রাতে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ বাদী হয়ে মামলা করেন।

মামলায় প্রধান আসামী করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে। এছাড়াও মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ ১’শ ১৩ জনকে। এদিকে থানায় মামলা দায়েরের পর পুলিশ সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ২ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- জামপুর ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম(৬২) ও বিএনপি কর্মী সুরুজ মিয়া(৫৫)। গ্রেফতারকৃত মোঃ ইব্রাহিম মিয়ার বাড়ি সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে। গ্রেফতারকৃত সুরুজ মিয়ার বাড়ি মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী গ্রামে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির একটি সূত্র জানায়, কাঁচপুরে বিএনপির নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকে নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলার অধিকাংশ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার আতংকে এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে।

Facebook Comments Box

Posted ০৭:৫৮ অপরাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]