রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

সিরাজগঞ্জে ৬০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো-কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মৃত সফর উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৩৫) ও একই জেলার কাচিচর স্কুলপাড়া গ্রামের মৃত ছোমেদ আলীর ছেলে বিপ্লব মিয়া (২৮)।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী জানান, সিরাজগঞ্জ শহরের বাজারষ্টেশনে সম্পা হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান ও চেকপোস্ট স্থাপন করা হয়। ভোর চারটার দিকে পিকআপটি থামানো হলে আটক দুজনের আচরনের সন্দেহ হয়। এ সময় নীল রংয়ের পিকআপ গাড়ী তল্লাশীকালে ব্যাক বডিতে বিশেষ কায়দায় রাখা অবস্থায় উদ্ধার করা হয় বিপুল প‌রিমান গাঁজা। পরে দুজনকে আটক এবং পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৯:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]