টি এম এ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ প্রিন্ট
সিরাজগঞ্জে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ সেখ (৩০) নামের এক ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে পাঁচলিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল্লাহ হাটিকুমরুল ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও পাঁচলিয়া গ্রামের হায়দার আলীর ছেলে।
আজ বিকেলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরের দিকে ওই মাদক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে
Posted ১০:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]