রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪   প্রিন্ট  

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেন (২১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২ এর সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

আটক কাওছার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মির্জানগর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে রাস্তায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি হলুদ রংয়ের পিকআপে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেনকে আটক করা হয়। পরে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত পিকআপ, নগদ ১৩ হাজার টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৮:৪৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]