টি এম এ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি :
শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ প্রিন্ট
সিরাজগঞ্জের কাজীপুরে যমুনার চরাঞ্চলে গরু আনতে গিয়ে বজ্রপাতে সীমা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চর বড়বাড়িয়া গ্রামে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে সিরাজগঞ্জ সদরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়।
নিহত সীমা খাতুন (২৮) উপজেলার শুভগাছা ইউনিয়নের যমুনার চরাঞ্চল চর বড়বাড়িয়া গ্রামের মো. শাহিন আলমের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে কাজীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, বাইরে মেঘের গর্জন শুনে চড়ায় গরু আনতে যায় সীমা। এ সময় বজ্রপাতে আক্রান্ত হয় সে। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কোনও চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, তার পরিবারের লোকজনের সঙ্গে আমার কথা হয়েছে। এলাকাটি যমুনার চরাঞ্চল হওয়ায় এবং বৈরি আবহাওয়ার কারনে এখনো পুলিশ সেখানে পৌঁছাতে পারেনি। তবে এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, এর আগে একইদিন সিরাজগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের মাঠে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়
Posted ০৯:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]