জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ প্রিন্ট
সিরাজগঞ্জের সলঙ্গায় র্যাব-১২’র অভিযানে, চোরাই মোবাইল ক্রয়–বিক্রয় চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ও ২৫টি মোবাইল জব্দ করা হয়েছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেপ্তারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ৪ অক্টোবর ২০২৩ খ্রিঃ রাত্রী ৮.৩০ ঘটিকার সময় র্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ‘সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল মোড় হতে ঢাকামুখী রাস্তার উপর’ একটি অভিযান চালিয়ে ২৫ টি নতুন চোরাই মোবাইল ফোন ও ২২টি মোবাইল ফোনের চার্জারসহ চোর চক্রের ৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন রমজান আলী (১৯), মাসুদ রানা (২৯) ও শফিকুল ইসলাম (২২)। আসামিরা একটি চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা এলাকার বিভিন্ন মোবাইলের দোকানকে টার্গেট করে সুযোগ বুঝে মোবাইল ফোন চুরি করে ঢাকায় নিয়ে বিক্রয় করত। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে
Posted ০৮:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]