বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক ঠাকুরগাঁওয়ে

রবিবার, ২২ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

সাড়ে ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক ঠাকুরগাঁওয়ে

ঠাকুরগাঁওয় থেকে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটনায় সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও রোড রেলওয়ের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম।

স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন থেকে ১টা ২০ মিনিটে ছেড়ে যায়। দেড়টার দিকে সদর উপজেলার শিবগঞ্জ আমতলী রেলক্রসিংয়ে (আনম্যান গেট) ট্রাকের সাথে দুর্ঘটনা ঘটে।

এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ওই ট্রাকটি লাইন থেকে সরাতে প্রায় ৩ ঘণ্টার বেশি সময় নেয়। তারপরে পঞ্চগড় এক্সপ্রেস আবার যাত্রা শুরু করে।

ফলে ট্রেনের ভ্রমণের সময়সূচি আজ তারতম্য ঘটবে। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি আরও বলেন, দুর্ঘটনায় ট্রাকচালক মো. সোহেল রানা (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে

Facebook Comments Box

Posted ০৯:৫২ অপরাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]