বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সফলতার সাথে ১ বছর পূর্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে এসপি সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

বুধবার, ২৩ আগস্ট ২০২৩   প্রিন্ট  

সফলতার সাথে ১ বছর পূর্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে এসপি সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

সফলতার সাথে ১ বছর পূর্ণ হওয়ায় লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে এসপি সাইফুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লালমনিরহাট পুলিশ সহকর্মীরা।

বুধবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরবর্তীতে দোয়া অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে পুলিশ সুপার এর লালমনিরহাট জেলার পুলিশ সুপার হিসেবে ১ (এক) বছর পূর্ণ হওয়ার দিনটি উদযাপন করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাগণ পুলিশ সুপার এর সাফল্য এবং লালমনিরহাট জেলায় ০১(এক) বছর পূর্তিতে তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও অনুভূতি ব্যাক্ত করেন।

লালমনিরহাট জেলায় দায়িত্ব গ্রহণের পর হতে বিগত এক বছরে পুলিশ সুপারের মেধা, বুদ্ধিমত্তা, সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রের দায়িত্ব পালন করে জেলার অপরাধ দমন, অপরাধীদের আইনের আওতায় আনা, অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটকসহ চাঞ্চল্যকর ক্লুলেস মামলার রহস্য উদঘাটনে এবং দক্ষ নেতৃত্বের কারণে জেলার আভ্যন্তরীণ আইন-শৃংখলার উন্নয়ন ঘটেছে।

লালমনির জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, যখন পুলিশের যোগদান করি তখন থেকেই চাকুরী প্রার্থীদের একটি বিষয় বারবার বলেছেন, সেটি হলো যদি দালাল ধরে কাউকে টাকা দেয়, তাহলে তার যত যোগ্যতায় থাকুক পুলিশে চাকুরী হবে না। “চাকুরী নয়, সেবা”- এখানে বাণিজ্য নয়, যোগ্যতার কোন তদবির কিংবা দালালী নয় সম্পূর্ণ মেধা ভিত্তিক এবং যোগ্যতম পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে ঘুষ, দুর্নীতির উর্দ্ধে থেকে চাকুরী প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ দেওয়ায় পুলিশ সুপার মহোদয় সর্ব মহলে প্রশংসিত হন।

লালমনিরহাট জেলার দায়িত্ব গ্রহনের এক বছরের কর্মকান্ডের অসাধারণ এক পরিসমাপ্তি বর্ষপূর্তি। বিগত এক বছরে তার অসাধারণ পরিসমাপ্তিকে সাধুবাদ জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা এবং কর্মচারীগণ।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আলমগীর রহমান (ক্রাইম এন্ড অপস্) লালমনিরহাট। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ ইমরুল কায়েস, বি সার্কেল, লালমনিরহাট, সহকারী পুলিশ সুপার (প্রবি) সহ সকল থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, আরও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, ডিবি ওসি এনামুল হক আরআইসহ অন্যান্য পদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box

Posted ০৮:৩৮ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]