রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কের পাশে মরা গাছ, দুর্ঘটনার ঝুঁকি

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

সড়কের পাশে মরা গাছ, দুর্ঘটনার ঝুঁকি

সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় আওতাধীন জামতৈল আলোকদিয়ার-কড্ডা সড়কের পাশে মরা গাছ।
জামতৈল-আলোকদিয়া সড়কে প্রতিনিয়তই চলাচল করছে ছোট বড় সব প্রকার যানবাহন। তবে এই সড়কে দুপাশে বড় বড় বিভিন্ন প্রজাতির প্রায় ৪০টি মরা গাছ রয়েছে। সামান্য ঝড়-বাতাসে এসব গাছ ভেঙে পড়তে পারে। এতে জেলা থেকে কামারখন্দ উপজেলার ব্যস্ততম এই সড়কটি খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। এ নিয়ে আতঙ্কে চলাফেরা করছে এই সড়কের চলাচল করা সব যানবাহনের চলাকরা।

সিএনজি, অটোভ্যান ও মোটরসাইকেল চালকরা জানান, এই সড়ক দিয়ে সব সময় চলাচল করেন তারা। কিন্তু এই মরা গাছগুলোর কারণে তাদের আতঙ্ক নিয়ে গাড়ি চালাতে হয়।

তারা আরও জানান, গাছগুলো অনেক আগেই মরে গেছে। এগুলো আরো আগেই কাটা উচিত ছিল। এখন যে অবস্থায় মরা গাছগুলো রয়েছে তাতে হালকা ঝড়ো বাতাসেই যে কোনো সময় সড়কে ভেঙে পড়বে। এতে করে তাদের ও গাড়ির যাত্রীদের বড় ধরনের ক্ষতি হতে পারে। দীর্ঘদিন ধরে এই গাছগুলো এভাবেই পড়ে আছে কিন্তু এটি দেখার কেউ নেই। কোনো বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই এর একটা ব্যবস্থা নেওয়া দরকার।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা মামুনুর রশিদ জানান, ইতোমধ্যেই এই রাস্তার গাছগুলো কাটার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। তবে যেহেতু মরা গাছগুলো খুবই ঝুঁকিপূর্ণ সেহেতু দ্রুত গাছগুলো কেটে কারও হেফাজতে রাখার ব্যবস্থা করছি।

বিষয়টি নিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ জানান, বিষয়টি আমি লক্ষ্য করেছি। খুব দ্রুতই বন কর্মকর্তার সঙ্গে কথা বলে গাছগুলো কাটার ব্যবস্থা করছি।

Facebook Comments Box

Posted ০৯:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]