শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শোক সংবাদ

সোমবার, ০৪ মে ২০২৬   প্রিন্ট  

শোক সংবাদ

গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, গাইবান্ধা শহরের বিশিষ্ট চিত্রশিল্পী দেবু কর্মকার আর নেই। গাইবান্ধা থেকে লিটন মিয়া লাকু ঃ

গাইবান্ধা শহরের ভিএইড রোড মুন্সীপাড়ার বাসিন্দা দেবু কর্মকার আজ দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।

শিল্পচর্চার পাশাপাশি তিনি সামাজিক উন্নয়নের সাথেও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তিনি স্বনামধন্য বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এবং সংস্থাটির কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

তাঁর মৃত্যুতে গাইবান্ধার সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আমরা তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Facebook Comments Box

Posted ০৪:০৯ অপরাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]