শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ প্রিন্ট
অবিভক্ত বাংলার জাতীয় নেতা -এর ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে নরসিংদীর মনোহরদী উপজেলার কৃতি সন্তান নাদিম মাহমুদ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’-এ ভূষিত হয়েছেন।
শুক্রবার বিকেলে রাজধানীর -এ শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “শেরে বাংলার কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ড. মো. আবু তারিক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. সুকোমল বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, প্রফেসর ড. হামিদা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নাজমা বেগম নাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদ।
এবারের আয়োজনে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম, চিকিৎসা, সমাজসেবাসহ ২০টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে কথা সাহিত্যিক হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নাদিম মাহমুদকে এ পুরস্কার দেওয়া হয়।
নাদিম মাহমুদ ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চরমান্দালিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বড়চাপা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাস করে -এ উচ্চশিক্ষা গ্রহণ করেন।
শিক্ষাজীবন থেকেই লেখালেখির প্রতি আগ্রহী নাদিম মাহমুদ ইতোমধ্যে একাধিক গ্রন্থ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— বাংলা সাহিত্যের ম্যাজিক, জ্ঞানসমুদ্র প্রেম, টেন্স মাস্টার, এন. এম. ম্যাজিক ইংলিশ হ্যান্ড নোট, লেখকের কলম, ইসলামের শান, Grammar আনন্দ প্রভৃতি।
শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে তিনি পীরপুর নতুন বাজারে ‘এন. এম. ম্যাজিক ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ’ প্রতিষ্ঠা করেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুভেচ্ছামূলক ক্লাস নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে আসছেন। সাংবাদিকতা পেশাতেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি।
বর্তমানে নাদিম মাহমুদ বাংলাদেশ কৃষি ব্যাংক শিবপুর শাখায় দ্বিতীয় কর্মকর্তা হিসেবে কর্মরত। এছাড়া তিনি দৈনিক নরসিংদীর নবকণ্ঠ পত্রিকার উপদেষ্টা এবং তৃণলতা প্রকাশনীর নিয়মিত লেখক।
সম্মাননা প্রাপ্তির পর নাদিম মাহমুদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, এ অর্জন তাকে ভবিষ্যতে সাহিত্যচর্চা ও সমাজকল্যাণমূলক কাজে আরও অনুপ্রাণিত করবে।
Posted ০৮:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]