এনামুল হক,শেরপুরঃ
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ প্রিন্ট
শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে ডিজিটালাইজেশনের অংশ হিসেবে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও দপ্তরের দাপ্তরিক কার্যক্রম যাথাসময়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নতুন কম্পিউটার সেট ও ফটোকপি মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের বঙ্গবন্ধু গ্যালারির সামনে আনুষ্ঠানিকভাবে নতুন কম্পিউটার সেট ও ফটোকপির মেশিন বিভিন্ন ইউনিট ও দপ্তর প্রধানগণের নিকট হস্তান্তর করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম সহ শেরপুরের সকল থানার অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
Posted ০৪:২৪ অপরাহ্ণ | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]