এনামুল হক,শেরপুরঃ
শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২ প্রিন্ট
শেরপুরে আগামী ৮ ডিসেম্বর ২০২২খ্রিঃ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন উপলক্ষে শেরপুর সদর উপজেলার ১০নং চরপক্ষীমারী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর শুক্রবার বিকালে চরপক্ষীমারী বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল স্কুল মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
চরপক্ষিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকবর আলী চেয়ারম্যান এর সভাপতিত্বে এবং সাবেক প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ এনামুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিউর রহমান আতিক এমপি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক,প্যানেল মেয়র নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, চরপক্ষিমারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী মন্টু প্রমূখ।
কর্মী সমাবেশে চরপক্ষিমারী ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ তৃণমূল আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী মৎসজীবী লীগ স্ব-স্ব ব্যানারে মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হন। এসময় নেতাকর্মীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন অতিথিবৃন্দ।
Posted ১০:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]